Wednesday, March 11, 2026

অনুকূলে অসুখ




সভ্যতার কিনারে দাড়িয়ে পুরাতন আলোর ঝলকানি খুঁজি,

তুমি নেই বলে আদিম নিস্তব্ধতা কাটিয়ে কোলাহলে ফিরিনি আমি,

তাইতো স্বপ্ন খুনের এ শহরের ইট পাথরের দেয়ালে তোমার ঠিকানা খুঁজি রোজ। 

এইযে দেখো বিষন্নতার ধরন বদলে গেছে, 

মানুষ এখন পাথর সব,

আমি এখনো সেই কাদা মাটিই রয়ে গেলাম। 


বড় বিচিত্র এই নোনা জলে বেড়ে ওঠা সভ্যতার পানী,

স্নিগ্ধ আলোর মোলায়েম মায়া ছুঁতে পারেনি এদের পাথর কঠিন হৃদয়,

মাঝে উপকূলে  দাঁড়িয়ে গা ভিজিয়ে শীতল হই,

গা ধুয়ে দেখি রক্তের দাগ এখনো লেগে?

কিন্তু আমার গায়ে তো আঘাত লাগেনি কখনো। 


এইযে অন্তহীন জলরাশি, উত্তাপ নেভেনা তাতেও। ক্রমশই ঘোলাটে হয় আকাশ৷ রাত বাড়লেই থেমে যায় ভ্রান্তির উল্লাস।। 

তখন থেমে থেমেই বুনো শিয়ালের চিতকার শোনা যায়,

আবারও সেই পুরোনো ভ্রান্তি, আবারও সেই মৃত্যু নগরী। 

Share: